মালদা শহরে দুর্গা পুজো কমিটিগুলির হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হলো
দি নিউজ লায়ন ; মালদা শহরের ১৪৫টি পুজো কমিটির হাতে ৫০ হাজার এবং ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হলো পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুজো কমিটিগুলি অর্থ সাহায্য পেয়ে উচ্ছ্বসিত। তাদের বক্তব্য , করোনা আবহের কারণে এবছর চাঁদা তোলার কোন ব্যবস্থা নেই। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিভিন্ন ক্লাবগুলিকে দূর্গাপূজা করার ব্যবস্থা করে দিয়েছে।
সোমবার ইংরেজবাজার থানার কনফারেন্স হলে এই চেক প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার আইসি সহ অন্যান্যরা। এদিন ইংরেজবাজার পুরসভা এবং ৯ টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪৫ টি ক্লাবকেই এই আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
পূজা কমিটির হাতে ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের চেক প্রদান অনুষ্ঠানে পুলিশ কর্তারা জানিয়েছেন, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে পূজা সম্পন্ন করা যায় সেগুলো নিয়েও ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন , এদিন ১৪৫টি পুজো কমিটিকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়েছে। করোনা সংক্রমনের মধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন পূজা কমিটিগুলোকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করেছে। এই সংকটজনক পরিস্থিতির মধ্যেও যাতে সরকারি নির্দেশ মেনে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেকথাও এদিন চেক প্রদান শিবিরের মধ্যে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment